Home কবিতা তোমার জন্য জ্ঞানকাব্য: তথ্যের সাথে আবেগের সংযোগ

তোমার জন্য জ্ঞানকাব্য: তথ্যের সাথে আবেগের সংযোগ

তোমার জন্য জ্ঞানকাব্য: তথ্যের সাথে আবেগের সংযোগ
তোমার জন্য জ্ঞানকাব্য, আহমেদ শরীফ

কবিতা বরাবরই আমাদের আবেগের জায়গা। আমাদের রাগ, অভিমান, ভালোবাসা, অভিযোগ আমাদের হাজার হাজার অনুভূতির প্রকাশ মাধ্যম হলো কবিতা। কবিতা তাই আমাদের প্রাণের খুব কাছের। কিন্তু কেমন হয় যদি কবিতা পড়তে গিয়ে জানা যায় কবিতার উৎসস্থল সম্পর্কে এবং সেই উৎসে যদি থাকে আশেপাশের নানাবিধ তথ্য। এ যেন খানিকটা এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার, কবিতাও পড়া হলো সাথে বিচরণ করা হলো জ্ঞানের রাজ্যেও।

আহমেদ শরীফ রচিত, ‘তোমার জন্য জ্ঞানকাব্য’ অনেকটা তেমন বই। কবিতার পাশাপাশি কবি এখানে কবিতার উৎসস্থল সম্পর্কিত নানাবিধ তথ্য যুক্ত করেছেন পাদটীকা হিসেবে। ফলে ভাবাবেগের পাশাপাশি বেশ প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাচ্ছেন পাঠকেরা।

অনেক সময়ই কবিতার প্রয়োজনে নানা ধরণের বিষয়বস্তু কবিরা নিয়ে আসেন তাদের কবিতায়। অনেক সময় পাঠকেরা ভাবাবেগ ঠিক ধরতে পারলেও বিষয়বস্তু সম্পর্কে অবগত থাকে না, নতুন নতুন অনেক টার্মের সাথে পরিচয় আমাদের কবিতার মাধ্যমেই হয় কিন্তু অনেক সময়েই আমরা বুঝতে পারি না কেন এই বিষয়টা কবিতায় আনা হলো, এটার মানে কী, কবিতার সাথে সম্পৃক্ততা কী। কবিতার বিষয়বস্তু বা বিভিন্ন টার্মের আলোচনা পাদটীকা আকারে সংযুক্ত করার ফলে পাঠকেরা সহজেই কবিতাগুলোর সাথে তাদের উৎসের বা অজানা সেই বিষয়টির সম্পর্ক ধরতে পারবেন। যা কবিতা পাঠকে আরো উপভোগ্য করে তুলবে বলেই আমি মনে করি। সেদিক থেকে দেখতে গেলে কবি আহমেদ শরীফের এই উদ্যোগ বেশ প্রশংসনীয়।

কবিতা যাদের টানে একই সাথে যারা জ্ঞানের রাজ্যের সাবলীল বিচরণ পছন্দ করেন তারা কিন্তু তাদের তালিকায় ‘তোমার জন্য জ্ঞানকাব্য’ বইটি রাখতে পারেন।

বইয়ের নাম: তোমার জন্য জ্ঞানকাব্য
লেখক: আহমেদ শরীফ
ধরণ: কাব্যগ্রন্থ
প্রকাশন: নৃ প্রকাশন
প্রচ্ছদ: সোনিয়া আক্তার
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ৭২
মুদ্রিত মূল্য: ২৭০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here