Home থ্রিলার রিমান্ড: রহস্যের জটিল ধাঁধাঁর সমাধান খোঁজা হয় যেখানে

রিমান্ড: রহস্যের জটিল ধাঁধাঁর সমাধান খোঁজা হয় যেখানে

রিমান্ড: রহস্যের জটিল ধাঁধাঁর সমাধান খোঁজা হয় যেখানে
রিমান্ড, মুহাম্মদ মোজাহিদুল ইসলাম

দুইজন কিশোর আর একজন লোক মিলে তাড়া করছে এক ছোকড়া ধরণের ছেলেকে। কারণ এই ছোকড়া মাত্রই লোকটির মোবাইল ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলো। কিন্তু একটু পরেই কিশোর আর লোকটিকে পিছু হঠতে হলো। ছোকড়া টাইপের ছিনতাইকারীর হাতে পিস্তল তার পা আঁকড়ে ধরেছে রাস্তার এক কুকুর। পিস্তল হাতে নিয়েও ছিনতাইকারীর শেষ রক্ষা হলো না। ধরা পড়তেই হলো ছিনতাইকারীকে।

হয়তো পার পেয়েও যেতে পারতো ছিনতাইকারী। কিন্তু তাকে ঠিক ছাড়া গেল না। জানা গেল তার হাতের পিস্তলটা সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে। ব্যস শুরু হয়ে গেল এক ধোঁয়াশা অধ্যায়। কে এই ছিনতাইকারী? কোত্থেকে আসলো এই পিস্তল? কিছুদিন আগেই আবার এলাকায় খুন হয়েছেন এমপি সাহেব। রহস্যের গন্ধ পেয়ে পুলিশ বাহিনী কাজ শুরু করে দিলো তাদের।

তাদের সব তথ্য, প্রমাণ একটি দিকেই ইঙ্গিত করছিলো। এক গভীর কালো অধ্যায়ের সমাপ্তি মনে হচ্ছিলো তারা টেনেই ফেলেছিলো। কিন্তু বিধিবাম, একটি প্রমাণ কিছুতেই কোথাও খাপ খাচ্ছিলো না। রহস্য যেন জমাট বাঁধতে শুরু করলো। কিছুতেই যেন কূল পাচ্ছিলো না তারা। ঠিক তখন খুব অনাকাঙ্ক্ষিত একটি দিকে জোর করেই নজর দেয় তারা। যেখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা শূন্য ছিলো ঠিক সেখানেই পেয়ে গেল মোড় ঘুরানো এক অধ্যায়ের।

কেঁচো খুড়তে গিয়ে স্বয়ং কিং কোবরার সাক্ষাত পেয়ে গেলো পুলিশ বাহিনী। একটি রহস্য তো শেষ হলো কিন্তু এই রহস্য তাদের হাতে তুলে দিয়ে গেল অন্য এক মিশন। দেশ খুঁজে বিদেশি গুপ্তচর খোঁজার মিশন।

রিমান্ড বইটি একটি ছোটোখাটো ক্রাইম ফিকশন ঘরানার বই। এক বসায় পড়ে ফেলা যাবে বইটি। তবে ছোটো হলেও বেশ উপভোগ্য। রিমান্ড বইটিতে রিমান্ড ব্যাপারটির সরব উপস্থিতি লক্ষ করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। সেদিক থেকে দেখতে গেলে বইয়ের নামকরণ সার্থক।

ক্রাইম ফিকশন হলেও বেশ কিছু ব্যাপার স্বল্প পরিসরে লেখক বইটিতে ফুটিয়ে তুলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছিনতাইকারীদের সামাজিক অবস্থান, তাদের ছেলেবেলা, তাদের ছিনতাইকারী এবং তা থেকে খুনী হয়ে উঠা, কিভাবে বা কিসের কারণে অর্থসম্পন্ন পরিবারের ছেলেপিলেরাও এইসবের খাতায় নাম লেখায়। অসাধু নেতারা কিভাবে তাদের আখের গুছিয়ে বড়ো হচ্ছে, কিভাবে সব অন্যায়ের নায়ক হওয়া সত্ত্বেও তারা পার পেয়ে যাচ্ছে সবকিছুতে, ক্ষমতার লোভ এই বিষয়গুলোর নীরব উপস্থিতি বইটিকে আরো উপভোগ্য করেছে।

যারা ক্রাইম ফিকশন পছন্দ করেন তারা কিন্তু পড়ে দেখতে পারেন লেখক মুহাম্মদ মোজাহিদুল ইসলামের লেখা এই বইটি।

বইয়ের নাম: রিমান্ড
লেখক: মুহাম্মদ মোজাহিদুল ইসলাম
ধরণ: ক্রাইম ফিকশন
প্রকাশন: নৃ প্রকাশন
প্রচ্ছদ: হোসেন মাহমুদ আরিফ
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ৬৩
মুদ্রিত মূল্য: ২৮০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here