১. বইরিভিউ.নেট ওয়েবসাইটে ঢুকলেই বাম দিকে উপরে দেখতে পাবেন ‘লগইন/রেজিস্টার’ বাটন। এই বাটনে ক্লিক করুন।

২. এখন আপনি এমন একটি পেজ দেখতে পাবেন। এখানে লক্ষ্য করুন ‘Register’ অপশনটি পাবেন। এই বাটনে ক্লিক করুন।

৩. এখন আপনি রেজিস্ট্রেশন পেজে আছেন।
> এই ফর্মে প্রথমে ইউজার নেম অর্থাৎ যে নামে আইডি খুলতে চান তা দিন
> এরপর আপনার নামের প্রথমাংশ
> এরপর দ্বিতীয়াংশ
> এরপর ই-মেইল এড্রেস দেবেন।
> এরপর একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি অন্তত ৮ সংখ্যার এবং তাতে ছোটো এবং বড় হাতের অক্ষর মিলিয়ে, সংখ্যা ব্যবহার করলে ভালো হয়।
এবারে ‘Register’ বাটনে ক্লিক করুন।

৪. এবার আপনি অটোম্যাটিক আপনার প্রোফাইলে ঢুকে যাবেন। এই পেজে আপনি আপনার প্রোফাইল পেজটি দেখতে পাচ্ছেন। এখানের তথ্যগুলো পরবর্তীতে চাইলে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি আপনার প্রোফাইল ছবি, কাভার ছবি, আপনার বায়ো ইত্যাদি যুক্ত করতে পারবেন।

> যদি সরাসরি আপনার প্রোফাইলে না ঢুকে তবে আপনার ই-মেইল চেক করুন, ইনবক্সে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করুন, একটি লিঙ্ক পাবেন। ওখানে ক্লিক করলে প্রোফাইলটি একটিভ হয়ে যাবে। এরপর আপনার দেয়া ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

৫. এবারে উপরে ‘লিখুন’ বাটনে ক্লিক করুন। রিভিউটি অবশ্যই আগে সম্পূর্ণ তৈরি করে রাখবেন।

৬. এখন আপনি রিভিউ লেখার পেজে আছেন;
> ‘Add titile’ এ রিভিউটির একটি শিরোনাম দিন।
> তার নিচের অংশে মূল রিভিউটি যেখানে লেখা আছে সেখান থেকে কপি করে এনে পেস্ট করুন।
> ডান দিকে ‘Tags’ এ বইটি সম্পর্কিত কোনো ট্যাগ দিতে চাইলে তা লিখে ‘Add’ করতে পারেন।
> তার নিচে ‘Books’ এ বইটির নাম সঠিক বানানে লিখে তা ‘Add’ করবেন।
৭. এবারে বাকি তথ্যগুলো দিতে হবে
> ‘Transletor’ এ যদি থাকে তাহলে দেবেন।
> ‘Publication date’ এ আপনি যে বইটির রিভিউ করছেন তার প্রথম প্রকাশের তারিখ যা বইতে আছে।
> ‘Cover Designer’ বইটির প্রচ্ছদশিল্পীর দেবেন। সাধারণত বইয়ের চতুর্থ পৃষ্ঠায় এই তথ্য পাবেন।
> ‘Print length’ বইটি কত পৃষ্ঠার তা উল্লেখ করবেন
> ‘Price’ বইটির মুদ্রিত মূল্য কত তা দেবেন।

ডান দিকে দেখুন
> ‘Writers’ এ বইটির লেখকের নাম নির্ভুলভাবে লিখবেন। যদি আগেই এই লেখকের বইয়ের রিভিউ থাকে তবে চলে আসবে অটোম্যাটিক।
> ‘Genres’ বইটি কোন ধরণের তা উল্লেখ করবেন। অর্থাৎ উপন্যাস, গল্প না কবিতা বা থ্রিলার উপন্যাস, রোম্যান্টিক ভ্রমণ গল্প।
> ‘Publishers’ বইটির প্রকাশ করেছে কোন প্রকাশনা প্রতিষ্ঠান তা লিখবেন।

৮. সবশেষে তার নিচে ‘Featured image’ এ বইটির একটি প্রচ্ছদ যুক্ত করবেন। যা আপনার তোলা হলে ভালো হয়। ছবিটি আনুভূমিক বা হরিজন্টাল একটি ছবি সবচেয়ে ভালো হয়।
৯. ব্যস, আপনার কাজ শেষ। এবার উপরে থাকা ‘Submit for Review’ বাটনে ক্লিক করে রিভিউটি সম্পাদনার প্যানেলে পাঠিয়ে দেবেন।

> আপনি চাইলে ‘Preview’ থেকে আপনার রিভিউটি প্রকাশ হলে কেমন দেখাবে তাও দেখতে পারবেন, এরপর প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।
> অথবা আপনি পরে প্রকাশ করতে চাইলে ‘Save Draft’ থেকে আপনার রিভিউটি সেভ করেও রাখতে পারবেন।
এছাড়াও যেকোনো প্রয়োজনে বইরিভিউ.নেট এর ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন যেকোনো সময়।