Home ইসলামি আলোর দিশা দেখান যিনি : তিনিই আমার রব

আলোর দিশা দেখান যিনি : তিনিই আমার রব

0
আলোর দিশা দেখান যিনি : তিনিই আমার রব

মহান আল্লাহ্ তায়ালার ১০টি গুণবাচক নামের হৃদয়স্পর্শী ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে পাঠক হৃদয়ে রবের দিকে রজো করার ও দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে আশার আলো জাগানোর প্রচেষ্টায় রচিত অনবদ্য সৃষ্টি “তিনিই আমার রব” বইটি।

১. বৈশিষ্ট্য: এটি একটি অনুবাদগ্রন্থ। আরবি ভাষায় রচিত মূল বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে স্বনামধন্য ইসলামিক প্রকাশনী “সমকালীন প্রকাশন” থেকে।

২.লেখক ও অনুবাদকঃ শায়খ আলী জাবের আল ফীফী হাফিজাহুল্লাহ হলেন বইটির লেখক। তাঁর মূল বইটি পড়ে মুগ্ধ হয়ে বাংলা ভাষায় অনুবাদ করেন আব্দুল্লাহ মজুমদার।

৩.ভাষাঃ যদিও বইটি অনুবাদ গ্রন্থ, কিন্তু অনুবাদকের অকৃত্রিম ও বিচক্ষণ প্রয়াসে বইটি অনন্যতা পেয়েছে।
সুশীল ও পরিমার্জিত শব্দভাণ্ডারে সমৃদ্ধ হয়েছে প্রতিটি অধ্যায়।লেখার ফাঁকে ফাঁকে কুরআনের আয়াত এবং হাদিস উদৃত করা হয়েছে।
লেখকের প্রজ্ঞাময় লেখনি,অনুবাদকের যথাপোযুক্ত অনুবাদকর্ম বইটিকে স্বমহিমায় উদ্ভাসিত করেছে। আর অনুবাদকর্মে শব্দ চয়ন,বাক্য গঠন ও উপস্থাপনার সৌন্দর্যে কিছুটাও ঘাটতি থাকার সুযোগ তো মোটেও নেই যেখানে সম্পাদক হলেন স্বয়ং আরিফ আজাদ, বর্তমান সময়ে দেশের গন্ডি পেরিয়ে যার ইসলামী লেখনি ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী।

৪. উপস্থাপনাঃ বইটি যে বিষয়ের উপর আলোকপাত করে তা হলো মহান রাব্বুল আলামীন এর গুণবাচক নাম তথা আসমাঊল হুসনা। এখানে মোট দশটি গুণবাচক নাম নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি নাম নিয়ে একেকটি অধ্যায়, অর্থাৎ মোট দশটি অধ্যায় রয়েছে।
অধ্যায়ের শুরুতে সংশ্লিষ্ট গুণবাচক নাম ও ভিতরের ব্যাখ্যা থেকে ছোট্ট একখানা হৃদয়স্পর্শী অংশ সংযুক্ত। এইটুকুই পাঠককে সম্পূর্ণ অধ্যায়টি পড়তে বাধ্য করবে! প্রতিটি অধ্যায় ছোট ছোট পাঠে বিভক্ত। প্রতিটি পাঠের আছে একেকটি চমৎকার নাম। যেমনঃ “সুদূরের স্বপ্ন”, “বন্ধনীর মাঝে”,”এক টুকরো কাগজ”,” নাজাতের রশি” ইত্যাদি। শিরোনামের সৌন্দর্য পাঠের প্রতি নিঃসন্দেহে আগ্রহী করে তুলবে পাঠককে।

৫. স্মৃতিচারণঃ লেখক নিজ জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ব্যক্ত করেছেন এবং তাঁর পরিচিত মানুষদের জীবন থেকে নেওয়া ইলমের খুবই চমৎকার উপস্থাপন করেছেন কোনো কোনো পাঠে। মহান আল্লাহর নামের মাহাত্ম্য উপলব্ধি এবং এগুলোর আদব রক্ষা করা যে নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের জীবনের সাথে সংশ্লিষ্ট তা এখানেই স্পষ্ট করে তুলেছেন নিপুণভাবে।

লেখক শায়খ আলী জাবের আল ফীফী বইটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় বলেছেন,”এই বইয়ে আমার লেখা বর্ণগুলোতে আমি লুকিয়ে রেখেছি আমার বিনিদ্র রজনীর অশ্রুধারা। যা দ্বারা আমি নিভিয়ে দিতে চাই প্রত্যেকের অন্তরে প্রজ্জ্বলিত অগ্নিশিখা।”
লেখক তাঁর মহান নিয়তে সফল হয়েছেন শতভাগ। মহান রবের দিকে রজো হতে চাওয়া প্রতিটি অন্তর পাবে এখানে অপ্রত্যাশিত খোরাক!

বইয়ের নাম: তিনিই আমার রব
লেখক: শাইখ আলী জাবির আল-ফীফী
অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার
ধরণ: ধর্মীয়
প্রকাশন: সমকালীন প্রকাশন
প্রথম প্রকাশ: ২০১৮
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
মুদ্রিত মূল্য: ২৭২

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here