পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
বইয়ের ১ম গল্পটিতে রয়েছে একজন মায়ের গর্ভে সন্তান আসার সময় থেকে শুরু করে বিয়ে করে মায়ের থেকে দূরে চলে যাওয়ার পযর্ন্ত সব অনুভূতির কথা। নিজ সন্তানকে লেখা একজন মায়ের চিঠিতে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, টান এবং হাহাকারের কথা।
২য় গল্পটি একজন বাবার সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসার গল্প, একজন লোক তার প্রথম জীবনে কিছুটা উৎশৃংখল জীবন-যাপনে অভ্যস্ত ছিল। একজন অন্ধ মহিলাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার তার ১ম সন্তান অন্ধ হয়ে জন্ম নিয়েছিল। অন্ধতার জন্য পিতা তার ছেলেকে ভালোবাসত না। পরবর্তীতে ছেলের ইসলামের প্রতি আনুগত্য এবং আল্লাহর অশেষ কৃপায় পিতা আল্লাহর পথে ফিরে আসে, অন্ধ ছেলে সালেমকে বাকী ২ ছেলের মতো ভালোবাসে, স্নেহ করে। গল্পটির শেষে এসে চোখের পানি ধরে রাখা কঠিন। অন্ধ সালেম পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে যায়।
৩য় গল্পটি একজন মা সমুদ্রের পাড়ে বসে ছিলেন ছেলের জন্য অপেক্ষা করতে লাগল। তার হাতে একটি চিরকুট ছিল, কিন্তু তিনি চিরকুটটি পড়তে পারেন না, চিঠিটি যে লোকটি পড়েছিল সেই জানে কী নির্মম কথা লেখা ছিল।
বইটিতে এমনই ৩৫টি গল্প রয়েছে, বইটিতে নির্মম, স্নেহাতুর গল্পের সমন্বয়ে প্রকাশিত।
কয়েকটি হাদিস:
১. নিজের ভালো কাজের উল্লেখ করে দু’আ করলে আল্লাহ তা কবুল করেন;বিশেষ করে যখন কেউ বিপদে থাকে।
২. হে মুহাম্মদ,আপনি কুরআনের মাধ্যমে উপদেশ দিতে থাকুন,কারন উপদেশ মু’মিনের উপকারে আসে।
৩. ভালো কাজ খারাপ মৃত্যুতে বাঁধা দেয়।
বইয়ের নাম: মা মা মা এবং বাবা
লেখক: আরিফ আজাদ
ধরণ: আদব আখলাক
প্রকাশন: সমকালীন
প্রথম প্রকাশ: ২০১৮
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
মুদ্রিত মূল্য: ২৩৫
Facebook Comments