Home অনুবাদ দ্য দা ভিঞ্চি কোড

দ্য দা ভিঞ্চি কোড

0
দ্য দা ভিঞ্চি কোড

ড্যান ব্রাউন রচিত এবং ২০০৩ সালের ১৮ মার্চ প্রকাশিত এই বইটি সর্বকালের বেস্টসেলার বইগুলোর মধ্যে একটি। নানারকম রহস্য ও পাজলের সমন্বয়ে লেখা বইটি এককথায় শ্বাসরুদ্ধকর। বইটি এখন পর্যন্ত ৫২টি ভাষায় অনুদিত হয়েছে। ইতোমধ্যে বইটির ৮০ মিলিয়ন কপি পৃথিবীব্যাপী বিক্রিত হয়েছে। ইতিহাস, পুরাণ, শিল্পের মিশ্রণে অসাধারণ একটি বই দ্য দা ভিঞ্চি কোড।

দু’হাজার বছর পুরনো একটি সত্যকে চিরতরে নির্মুল করার জন্য প্যারিসে একই দিনে খুন করা হয় চারজন ব্যক্তিকে। যার মধ্য একজন ছিলেন লুভর মিউজিয়ামের কিউরেটর, জ্যাক সনিয়ে। যিনি মারা যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের দেহে বিভৎসভাবে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ভিট্রুভিয়ান ম্যানের আদলে বিষ্ময়কর কিছু চিহ্ন এঁকে যান। যার সাথে লিখে যান কিছু দুর্বোধ্য কোড। ঘটনাক্রমে এ তদন্তে জড়িয়ে পড়েন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বোলজির প্রফেসর রবার্ট ল্যংডন। নানাকারনে এই খুনের দায় গিয়ে পড়ে তার ওপর।

লুভর মিউজিয়ামেই রবার্ট ল্যংডনের সাথে পরিচয় হয় সুন্দরী ফরাসী তরুণী, প্রভাবশালী ক্রিপ্টোলজিস্ট এবং মহিলা পুলিশ সোফি নেভু’র সাথে। যিনি প্রফেসর ল্যংডনকে সাহায্য করতে এগিয়ে আসেন। দ্য দা ভিঞ্চি কোড বইয়ের শুরু হয় এভাবেই..

নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এক অদ্ভুত অভিযানে নামেন প্রফেসর ল্যাংডন। যে মারাত্মক অভিযানে একের পর এক আশ্চর্য সত্যের মুখোমুখি হতে থাকেন তিনি। ইতিহাস, ক্রিপ্টোগ্রাফি ও নানারকম কোডব্রেকিং এর মাধ্যমে ল্যাংডন এবং সোফি নেভু পোছাঁতে থাকে সত্য উদঘাটনের দিকে.. যেই সত্যকে নির্মুল করার প্রয়াসে খুন হয়েছিলেন ৪ জন প্রখ্যাত ব্যাক্তি। কিন্তু তার অত্যন্ত চটুলতার সাথে তা হস্তান্তর করে যান তাদের কাছে যারা একই দ্বায়িত্ব পালন করে যাচ্ছিলো।

যিশু খ্রিস্টের সময় থেকে চলমান একটি সিক্রেট সোসাইটি, প্রায়োরি অব সাইওন, যা বহু শতাব্দী ধরে লুকায়িত সত্যকে লোকচক্ষুর আড়াল করে রাখছিলো। যে সংগঠনের কাছে আছে প্রাচীন কি-স্টোন। যে সোসাইটির সদস্য ছিলো আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি, লিউনার্দো দা ভিঞ্চি সহ জগৎবিখ্যাত অনেকেই.. যে সত্য প্রচারিত হলে একটি ধর্মের ভিত্তি নড়েচড়ে উঠবে.. অন্যদিকে আরেকটি উগ্র ক্যাথোলিক সংগঠন, ওপাস দেই। যা সেই প্রাচীন সত্যকেই চিরতরে নির্মুল করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দু’হাজার বছরের লুকায়িত ইতিহাস কি শেষ পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে আসে? নাকি সেই সত্য ইতিহাস চিরকাল অন্ধকারেই রয়ে যায়?

বইয়ে বিভিন্ন শিল্পকর্ম,স্থাপত্যশৈলী,দলিল-দস্তাবেজের অসাধারণ বিবরণ রয়েছে। তবে বিভিন্ন গুপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যাখার জন্য বিপুল সমালোচনার মুখোমুখি হয়েছে এই বইটি। সাংকেতিক চিহ্ন, ক্রিপ্টোগ্রাফি, সিম্বোলজি প্রেমীদের জন্য এটি আদর্শ বই.. লিওনার্দো দা ভিঞ্চি’র আঁকা বিভিন্ন ছবি, হলি গ্রেইলের লুকায়িত তথ্য, ম্যারি মেগদালিনের পরিচয়, পরিচিত সব বস্তুর অপরিচিত অর্থ জানতে চাইলে সব বইপোকার জীবনে একবার হলেও এই দুর্দান্ত থ্রিলার আর সাসপেনশনে ঘেরা এই বইটি অবশ্যই পড়ে দেখা উচিত।

বইয়ের নাম: দ্য দা ভিঞ্চি কোড
লেখক: ড্যান ব্রাউন
ধরণ: থ্রিলার
প্রকাশন: বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশ: ২০১৬
পৃষ্ঠা সংখ্যা: ৪৩১
মুদ্রিত মূল্য: ৪৫০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here