Home কবিতা সংকলন একমুঠো স্বপ্ন: কবিতার এক অনন্য সংকলন

একমুঠো স্বপ্ন: কবিতার এক অনন্য সংকলন

একমুঠো স্বপ্ন: কবিতার এক অনন্য সংকলন

বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ এবং পুরাতন ধারা হচ্ছে কাব্য। কবিতার সাথে বাংলা ভাষার সম্পর্ক খুব পুরনো এবং গভীর। কবিতা কেবলই যে আবেগের প্রকাশ তা কিন্তু নয়। প্রেয়সীর সৌন্দর্য, প্রাণপ্রতীমের জন্য অপেক্ষা যেমন কবিতায় ফুটে উঠে একই সাথে এই কবিতা কিন্তু বিদ্রোহেরও ভাষা।

একমুঠো স্বপ্ন কবিতার সংকলন। ৪৫ জন কবির মোট ৭৯টি কবিতা দিয়ে বইটি সাজানো। সংকলনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো অনেক কবির লেখা থাকে বলে একই সাথে অনেক ধরণের আবেগীয় অনুভূতির সাথে সাক্ষাৎ ঘটার সুযোগ থাকে। একই সাথে কবিতার লেখা, শব্দ চয়ন, বিষয়বস্তুতেও থাকে বৈচিত্র্য। একমুঠো স্বপ্ন সংকলনেও দেখা মেলে এই বৈচিত্র্যের।

জান্নাতুল ফেরদৌসী মেহমুদের সম্পাদিত এটিই প্রথম বই নয়। পূর্বেও তিনি যৌথ সংকলের কাজ করেছেন যা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এসেছে একমুঠো স্বপ্ন। প্রবাসী এই সম্পাদক নিজেও লেখালেখির সাথে যুক্ত আছেন। একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঠিকানা’ এর কলামিস্ট তিনি এবং প্রথম আলোতেও লিখেন নিয়মিত।

যারা সাহিত্যের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের ভাবনাগুলো কালো ছাপার হরফে প্রকাশ করার। অনেকের পক্ষেই নানা কারণে এটা সম্ভবপর হয়ে উঠে না। তরুণ এই সব সাহিত্যিকদের , সাহিত্যের প্রতি উৎসাহ প্রদানের জন্যে তিনি প্রতি বছর কিছু পাণ্ডুলিপি নিজ অর্থায়ানে প্রকাশ করে থাকেন। যা সাহিত্যের প্রতি ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত।

একমুঠো স্বপ্ন বইটি কেবল একটি যৌথ সংকলনই নয়, ৪৫ জন তরুণ সাহিত্যিকের তাদের স্বপ্ন পূরণের একটি ধাপও বটে। প্রেম, বিচ্ছেদ, শোক, বিদ্রোহ, অনুতাপ, নাগরিক কবিতার মিশেলে বৈচিত্রতার এক অনন্য উদাহরণ। এই বৈচিত্র্যতাই এই কাব্য সংকলনের অনন্য বৈশিষ্ট্য, যার সাহায্যে এই বইটি পাঠকের মনে জায়গা করে নিবে বলে আশা করা যায়।

বইয়ের নাম: একমুঠো স্বপ্ন
লেখক: জান্নাতুল ফেরদৌসী মেহমুদ
ধরণ: কবিতা
প্রকাশন: বাংলার প্রকাশন
প্রচ্ছদ: সামির মেহমুদ
প্রথম প্রকাশ: আগস্ট, ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
মুদ্রিত মূল্য: ২৪০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here