Home অতিপ্রাকৃত ও ভৌতিক রবার্ট ব্লকের সেরা হরর গল্প সংকলন

রবার্ট ব্লকের সেরা হরর গল্প সংকলন

0
রবার্ট ব্লকের সেরা হরর গল্প সংকলন

রবার্ট অ্যালবার্ট ব্লক (১৯১৭-১৯৯৪) একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার। তার রচনার বিষয়বস্তু মূলত অতিপ্রাকৃত,অপরাধমূলক, মনস্তাত্ত্বিক ঘরানার ভুতুরে রচনা ইত্যাদি। তিনি সীমিত পরিসরে বৈজ্ঞানিক কল্পকাহিনীও লিখেছেন।

তার বিখ্যাত উপন্যাসঃ সাইকো (১৯৫৯), সাইকো দুই (১৯৮২),সাইকো হাউস (১৯৫৯) ইত্যাদি।

তাঁর গল্প হতে হলিউডে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র ও রেডিও অপেরার জন্য কিছু কিছু গল্পের নাট্যরুপ ও দেয়া হয়েছে।

জনপ্রিয় এই লেখকের উপন্যাস থেকে বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক ১৯৬৩ সালে নির্মাণ করেন ‘সাইকো’ নামক চলচ্চিত্র।

রবার্ট ব্লক

“রবার্ট ব্লকের সেরা হরর গল্প সংকলন” বইটিতে মোট আটটি গল্প রয়েছে। গল্পগুলি নিম্নরুপঃ

১।দ্য সিক্রেট অব সেবেক
২। হোম অ্যাওয়ে  ফ্রম হোম
৩। এডিফিস কমপ্লেক্স
৪। দ্য স্ট্রেঞ্জ  ফ্লাইট অফ ডক্টর রিচার্জ ক্লেটন
৫। দ্য ক্লোক
৬। দ্য হাঙ্গেরিয়ান র্যাপসডি
৭। রিটার্ন টু দ্য সাবাথ
৮।দ্য ওপেনার অব দ্য ওয়ে

“হরর গল্প সংকলন” বলতে আমাদের মধ্যে অনেকেই যারা শুধুই অতিপ্রাকৃত বা ভূত-প্রেত সংক্রান্ত রচনা বোঝেন তাদের জন্য রবার্ট ব্লকের এই এক ঝুড়ি গল্প হতে পারে ‘হরর’ শব্দটিকে আরেকটু ভিন্ন রুপে দেখার দারুন একটা সুযোগ। কারন এই সংকলনটিতে একই সাথে অতিপ্রাকৃত, পিশাচ, ভ্যাম্পায়ার, মিশরীয় মিথ,তন্ত্র-সাধনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী,  বাস্তবধর্মী কিন্তু অপ্রত্যাশিত কিছু কাহিনী যা একই সাথে পাঠককে বিস্মিত,বিমূঢ় এবং শিহরিত করে ছাড়বে।

আটটি কাহিনীর বিষয়বস্তু সম্পর্কে বলতে গেলে বিরাট বড় হয়ে যাবে তাই পছন্দের তিনটি গল্প সম্পর্কে সামান্য ধারনা দিচ্ছিঃ

১। হোম অ্যাওয়ে ফ্রম হোমঃ
১৯৬৫ সালে প্রকাশিত রবার্ট ব্লকের “Tales in a Jugular Vein” নামক একটি গল্প সংকলনে এই গল্পটি সংকলিত হয়েছিল। মোটর দুর্ঘটনায় বাবা-মার মৃত্যুর পর নাটালিয়া নামক এক তরুণী তার কাকা, স্থানীয় সাইকিয়াট্রিস্ট ড. ব্রেসগার্ডেলের সাথে থাকতে ইংল্যান্ডের একটি মফস্বল এলাকায় ট্রেনযোগে উপস্থিত হয়। এবং তার কাকার পরিচারিকার সাথে কাকার বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পায়, সেখানে পার্টি হচ্ছে। কিছুক্ষণ পর তার মনে হতে থাকে এখানে কিছু একটা ঠিক নেই।
কী ঠিক নেই এখানে??
গল্পের শেষটুকু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। ব্লক এখানে অত্যন্ত নিপুঁন হাতে, তার চিরাচরিত ধারালো বাক্য দ্বারা পুরো কাহিনী উপস্থাপন করেছেন যার শেষটা পাঠককে শিহরিত করে।

প্রচ্ছদ

২. দ্য হাঙ্গেরিয়ান র্যাপসডিঃ 1960 সালে প্রকাশিত রবার্ট ব্লকের ফ্যান্টাসি ও হরর সংকলন “Pleasant Dreams: Nightmares” তে এই গল্পটি প্রথম সংকলিত হয়। কারও অনিষ্ট করতে চাওয়া কিংবা কাউকে দুর্বল মনে করে আক্রমন করা যে কোনদিনও সুফল বয়ে আনে না, ভ্যাম্পায়ার সম্পর্কিত এই ছোটগল্পটি আমাদের  সেই শিক্ষা দেয়।

প্রচ্ছদ

৩। দ্য সিক্রেট অব সেবেকঃ এটি প্রথম প্রকাশিত হয় “Weird Tales” নামক বিখ্যাত আমেরিকান ম্যাগাজিনে, ১৯৩৭ সালে।

মিশরীয় পুরাণমতে, সেবেক হলেন উর্বরতার দেবতা যার মাথাটা কুমিরের এবং শরীররা মানুষের। তাকে আরাধনাকারী পুরোহিতরা বিশ্বাস করতেন শেষ বিচারের দিন অবধি এই দেবতা তাদের মমি করা রাখা লাশ পাহারা দেবেন এবং যারাই কবরে তাদের শান্তি বিঘ্নিত করবে তাদের ধ্বংস করবেন দেবতা স্বয়ং।

তাদের শান্তি বিঘ্নিতকারীদের একজন হেনরিকাস ভ্যানিং, কী জুটে তার কপালে? উত্তম পুরুষে লেখা চমৎকার গল্পটি পাঠককে শেষ অবধি ধরে রাখবে।

অনুবাদক এবং লেখক অনীশ দাস অপুর প্রাঞ্জল অনুবাদে রবার্ট ব্লকের এই চমৎকার গল্প সংকলনটি হতে পারে একজন পাঠকের বাদলা দিনের অথবা শীতের রাতের দারুন শিহরন জাগানো সঙ্গী। রবার্ট ব্লকের ‘সাইকো’ বা “সাইকো ২” পড়ে যারা তার ভক্ত বনেছেন তাদের জন্য তো এটি অবশ্য পাঠ্য।

শেষ করছি রবার্ট ব্লকের একটি উক্তি দিয়ে….

“Despite my ghoulish reputation, I really have the heart of a small boy. I keep it in a jar on my desk.”

বইয়ের নাম: রবার্ট ব্লকের সেরা হরর গল্প সংকলন
লেখক: রবার্ট ব্লক
অনুবাদক: অনীশ দাস অপু
ধরণ: অতিপ্রাকৃত
প্রকাশন: বইটই
প্রচ্ছদ: জানা যায়নি
প্রথম প্রকাশ: মে, ২০২১
পৃষ্ঠা সংখ্যা: ১৬৬
মুদ্রিত মূল্য: ৩০ টাকা (বইটই থেকে পড়া হয়েছে)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here