Home আক্বিদা ও তাওবাহ বিপদ যখন নিয়ামাত

বিপদ যখন নিয়ামাত

0
বিপদ যখন নিয়ামাত

জীবনে চলার পথে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হই বিপদে পড়ি, সমস্যা বা বিপদের মানবজীবন কল্পনাই করা যায় না সমস্যা বা বিপদ বিহীন মানবজীবন কল্পনার বাইরে। কিন্তু সব বিপদ আপদ আসলে সমস্যা নয়। এমনও হতে পারে যে এই বিপদ বা সমস্যা মূলত মূলত প্রতিদান স্বরূপ আরও উত্তম কিছু এনে দিয়েছে। কিন্তু আমরা এর উপকারের কথা না ভেবে খুব সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি বিপদে আচ্ছন্ন হয়ে পড়ি। কিন্তু আমাদের উচিত সর্বাবস্থায় আতঙ্কগ্রস্থ না হয় মহান আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলছেন :

“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন “( সূরা তালাক,৬৫:৩)

একজন মুমিন হিসেবে আমাদের সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে জীবন পরিচালনা করা উচিত। আমাদের আরো মনে রাখা উচিত যে জীবনে চলার পথে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি করে পরীক্ষা নেন।আল্লাহ্ বলছেন,

“আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।” [আল-বাক্বারাহ ১৫৫]
তাই আমাদের উচিত বিপদ থেকে বিপদকে বুঝা হিসেবে না মনে করে আল্লাহর কাছে দোয়া করা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। বিপদ কাটলে তো আলহামদুলিল্লাহ যদি না কাটে তবে মনে রাখতে হবে,
“যখনআরাম আয়েশে জীবনযাপন করা মানুষগুলো দুনিয়ার জীবনে দুর্দশাগ্রস্ত অবস্থায় কাটিয়ে দেওয়া মানুষগুলোকে আল্লাহ্প্রদত্ত পুরস্কার দেখতে পাবে, তখন তারা আকাঙ্ক্ষা পোষণ করবে- যদি তাদের চামড়াকে কাঁচি দ্বারা কাটা/চাঁড়া হতো”( তিরমিযি)
” কোনো মুমিন কখনোই এমন কোন দুর্দশা, উদ্বিগ্নতা, দুঃখবোধ কিংবা দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয় না, যার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ না করেন ” ( বুখারী)

বইয়ের ভালো লাগা২ টি কথা :
১) দোয়া উপরের দিকে উঠতে থাকে, বিপদ নিচের দিকে নামতে থাকে এবং মাঝপথে তারা একে অন্যের সাথে লড়াইয়ে লিপ্ত হয় এ লড়াইয়ে বিজয় নির্ভর করে কে বেশি শক্তিশালী তার উপর

২) একবিংশ শতাব্দি আমাদের পাখির মতো আকাশে উড়তে শিখেছে, শিখিয়েছে মাছের মত সাগরে সাঁতার কাটতে। কিন্তু শেখায়নি পরিতুষ্ট এক স্বতন্ত্র সত্তা হিসেবে পৃথিবীতে বিচরণ করতে। না হলে দেশে দেশে এত আত্মহত্যার খবর শোনা লাগতো না

মোটকথা বইটি পড়লে যে কেউ সহজেই উপলব্ধি করতে পারবে যে বিপদ সব সময় বিপদ নয় বরং এটাকে নিয়ামক হিসেবে দেখে জীবনকে আরো সুন্দর করে গরে হতাশাগ্রস্ত না হয়ে আমাদেরকে দৃঢ় প্রত্যয় সামনে চলা উচিত। বইটির শেষাংশে ওস্তাদ আলী আহমদ কর্তৃক লিখিত দুটি চ্যাপ্টার দেওয়া হয়েছে যার ১টি হলো “বিষন্নতা পনেরোটি প্রতিষোধক” যা যে কারো উপকারে আসবে।

বইয়ের নাম: বিপদ যখন নেয়ামত
লেখক: উস্তাদ আলি হাম্মুদা
অনুবাদক: বিনতে ইবরাহীম
ধরণ: ধর্মীয়
প্রকাশন: সমর্পণ প্রকাশন
প্রথম প্রকাশ: ২০১৯
পৃষ্ঠা সংখ্যা: ৯২
মুদ্রিত মূল্য: ১২০

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here